Logo

রাজনীতি

গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:৫২

অ
গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি আজ

গাজা ও রাফায় ইসরায়েলি হামলা-গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সমাবেশ ও র‍্যালি করবে বিএনপি। বিকেল ৪টায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‍্যালি শুরু হবে।

বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইদিন ঢাকাসহ দেশের সব মহানগরে দলটির পক্ষ থেকে এ কর্মসূচি পালন করার কথা রয়েছে।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন