ইসরায়েলি গণহত্যা বন্ধে ও বিশ্বমোড়লদের নিরবতা হতাশাজনক
কে এম আতিকুর রহমান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৯:৫২
শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান বলেন, ইসরায়েল যুদ্ধনীতি ভঙ্গ করে গাজা ও রাফায় মুসলিম নারী-শিশুদের উপর যে গণহত্যা চালাচ্ছে, তা আন্তর্জাতিক অপরাধ। জাতিসংঘ ও বিশ্ব মোড়লদের নিরবতা আমাদের হতাশ করেছে।
বিশেষ অতিথি ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, ‘ইসরায়েলি পণ্য বর্জনই হতে পারে অর্থনৈতিক প্রতিরোধের পথ। মুসলিম যুবসমাজকে সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা ওয়ালিউল্লাহ তালুকদার বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধে ও ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ঢাকা মহানগর থেকে এক লক্ষ যুবক প্রস্তুত আছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মো. মারুফ, প্রচার সম্পাদক এইচ এম আবু বকর সিদ্দিক, মুফতি মোস্তফা কামাল, এ্যাডভোকেট মনির হোসেন, কে এম নাসির উদ্দিন প্রমুখ।
ডিআর/বিএইচ

