Logo

রাজনীতি

‘ছাত্রলীগ নিষিদ্ধ হলেও প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না’

Icon

বাংলাদেশের খবর

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ২০:৪১

অ
‘ছাত্রলীগ নিষিদ্ধ হলেও প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না’

ছাত্রলীগ নিষিদ্ধ হলেও প্রশাসন তাদের গ্রেপ্তার করছেনা বলে মন্তব্য করেছেন মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ।

বুধবার (১৬ এপ্রিল)  বিকেলে উত্তরা পশ্চিম থানা ও ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘১৭ বছরে অনেক সহযোদ্ধা জীবন দিয়েছে, আগামীতে দলকে শক্তিশালী করতে আবারও জীবন দিতে প্রস্তুত। ছাত্রলীগ নিষিদ্ধ করা হলেও প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না। শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করা উচিত।’

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন। 

তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে দলের জন্য বহু সহযোদ্ধা প্রাণ দিয়েছেন। সামনে আরও বৃহৎ আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি শামছুল আলম খান সোয়েব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল।

রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত করতেই এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তরা এলাকার ৭টি থানা ছাত্রদল ছাড়াও মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন