Logo

রাজনীতি

বরিশালে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করলেন ফয়জুল করীম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৭:০৪

অ
বরিশালে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করলেন ফয়জুল করীম

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) নির্বাচন সংক্রান্ত অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ এনে মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শহিদুল ইসলাম কবির ফেসবুক পোস্টে এ খবর নিশ্চিত করেন। 

একই সঙ্গে বাংলাদেশের খবরকে তিনি জানান, মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ট্রাইব্যুনালে স্শরীরে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। মামলার মাধ্যমে তিনি ২০২৩ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে বিচার দাবি করেন।

মামলায় মুফতী ফয়জুল করীম অভিযোগ করেছেন যে, নির্বাচনে ব্যাপক অনিয়ম, জাল ভোট, প্রশাসনিক পক্ষপাত এবং ভোটারদের হয়রানি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, আদালত সঠিক বিচার করবে এবং জনতার প্রকৃত রায় প্রতিফলিত হবে।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এই পদক্ষেপকে সাহসী ও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দলীয় নেতাকর্মীরা বলছেন, বরিশালের জনগণ তার পক্ষে রায় দিয়েছিল, কিন্তু তা প্রতিফলিত হয়নি।

মুফতী ফয়জুল করীম আশাবাদ ব্যক্ত করেছেন, ন্যায়বিচারের মাধ্যমে তিনি আবারো বরিশালের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন