Logo

রাজনীতি

জামায়াত আমির

সংস্কারে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৮:১০

অ
সংস্কারে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে

জনগণের দাবি অনুযায়ী সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ইউরোপ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার করতে হবে। রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে।

সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার দাবি পূরণ না করা হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

তিনি বলেছেন, খুনের দায় যাদের, তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এ জাতিকে দেখাতে হবে-যাতে জাতির আস্থা ফিরে আসে যে খুনীদের বিচার হবে, অপরাধের বিচার হবে। এদেশে আমরা ন্যায় বিচার দেখতে চাচ্ছি।

এ  ছাড়া রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, আর হেরে গেলে দুষ্টু- এ মানসিকতা পরিহার করতে হবে। নির্বাচন নিয়ে যাতে সহজে কেউ প্রশ্ন তুলতে না পারে।

একইসাথে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে সময় দেওয়া হয়েছে, এই সময়সীমা যাতে অতিক্রম করে না যায়- সে বিষয়ে জামায়াতে ইসলামী সতর্ক দৃষ্টি রাখবে বলেও জানান শফিকুর রহমান।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন