নিবন্ধন আবেদনের সময় বাড়াতে ইসিকে এনসিপি‘র চিঠি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৯:০৩
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোরে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশনকে (ইসি)। সেই সঙ্গে দলটির প্রতিনিধি দল রোববার (২০ এপ্রিল) সিইসির সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবের দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।
সিইসির একান্ত সচিব আশরাফুল আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক সংস্কার সময়ন্ব কমিটির কো-সারোয়ার তুষার অর্ডিনেটর এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন বলছে, ঘোষিত সময় ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করে সার্বিক বিষয় বিবেচনা করে কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে। ডিসেম্বরে ভোটের লক্ষ্য ধরে ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন-ইসি। ২০ এপ্রিল হচ্ছে আবেদনের শেষ সময়সীমা।
জানতে চাইলে সিইসি একান্ত সচিব বলেন, বৃহস্পতিবার দুপুরে সচিবের দপ্তরে এনসিপির পক্ষ থেকে সংস্কার ও দল নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। দলটির প্রতিনিধি দলের সঙ্গে রোববার (২০ এপ্রিল) দুপুরে সিইসির বৈঠকের সময়সূচি রয়েছে।
ডিআর/এমআই

