Logo

রাজনীতি

পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল

মাওলানা ইমতিয়াজ আলম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৯:০১

অ
পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, নারী সংস্কার কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার নিকট যে প্রস্তাবনা দাখিল করেছে তা বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বোধ-বিশ্বাস ও সভ্যতা-সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। 

রোববার (২০ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ইসলামসহ অন্যান্য ধর্মেও পতিতাবৃত্তি চরমভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এর শাস্তির বিধানও কোরআনে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। ইসলামের পরিভাষায় যাকে জিনা আখ্যায়িত করা হয়েছে, তাই হলো পতিতা বা বেশ্যাবৃত্তি। ইচ্ছায় অনিচ্ছাসহ যেভাবেই হোক না কেন তা কেবলই জিনা হিসেবে বিবেচিত হবে। 

মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব শুধুই পচিমা সংস্কৃতির লিফলেট মাত্র। যা শুধু ইসলামেই না; বরং তা আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক। 

তিনি এ প্রস্তাবক ঘৃণাভরে প্রত্যাখান করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কঠোর হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশের মানুষ ফুঁসে উঠলে পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ। 

তিনি বলেন, এ প্রস্তাব ইসলামের সাথে যুদ্ধ ঘোষণার শামিল। ইসলামের সাথে যুদ্ধ করতে আসলে নিজেরাই পুড়ে অঙ্গার হয়ে যাবে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন