Logo

রাজনীতি

শান্তিরক্ষী বাহিনী ভারতেই পাঠানো উচিত : রিজভী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০৮

অ
শান্তিরক্ষী বাহিনী ভারতেই পাঠানো উচিত : রিজভী

ফাইল ছবি

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ভারতে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতে বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা-ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘বাংলাদেশে নয়, ভারতেই ভয়ংকরভাবে সংখ্যালঘুরা নির্যাতিত হয়। তাই ভারতেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো জরুরি। কাশ্মীরে আগুন জ্বলছে, আসামে আগুন জ্বলছে। আসামে খ্রিস্টানরা নিরাপদ নয়, কাশ্মীরে মুসলমানরা নিরাপদ নয়, পাঞ্জাবে শিখরা নিরাপদ নয়।’

তিনি আরও বলেন, ‘হিন্দু মৌলবাদী শাসকগোষ্ঠী ভারতে একের পর এক ঘৃণা ছড়াচ্ছে। এই ঘৃণা ছড়ানোর কারণে ভারতের মতো একটি মহান দেশে যে আগ্রাসন তৈরি হয়েছে, আমরা মনে করি, সেখানেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত।’

বিএনপির এই নেতা বলেন, ‘ভারতে প্রতিদিনই রক্ত ঝরছে। প্রতিদিনই বাংলাদেশ-ভারত সীমান্ত এবং অন্য সীমান্তও রক্তাক্ত হচ্ছে। ফলে ভারতে জাতিসংঘের শান্তি মিশন অত্যন্ত জরুরি।’

ভারত কর্তৃক উসকানি চলমান থাকলে বিএনপি বড় কর্মসূচি দেবে বলেও জানান রুহুল কবির রিজভী।

এমজে 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন