চরমোনাই পীরের সঙ্গে তুর্কি প্রতিনিধি দলের সংলাপ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৮:৩০
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-এর সঙ্গে কৌশলগত সংলাপে মিলিত হয়েছেন তুরস্কের মিল্লি গুরুশ ও সাদাত পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।
গত বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংলাপে দুই দেশের ইসলামী আন্দোলনের পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
তুরস্কের পক্ষে উপস্থিত ছিলেন সেন্টার ফর ইসলামিক ইউনিয়ন রিসার্চের প্রেসিডেন্ট এবং মিল্লি গুরুশের ঊর্ধ্বতন প্রতিনিধি ফাতিহ আইদান, সাদাত পার্টির ইউরোপীয় সভাপতি ইঞ্জিনিয়ার সাতেম সামি তেমেল, মিল্লি গুরুশের সদস্য সুলাইমান তেকবাস।
এ ছাড়া অংশ নেন ইনস্টিটিউট অফ ইসলামিক থটের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আশিকুর রহমান সৈকত, ব্যবস্থাপনা পরিচালক হাসান আল ফেরদৌস, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আকিব আহমেদ এবং প্রকাশনা সম্পাদক সাদ মুসান্না ও কামরুল হাসান।
ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য এডভোকেট ইমতেয়াজ আলম ও মুহাম্মাদ রাজন সরকার।
সংলাপে মুসলিম বিশ্বের ঐক্য ও ইসলামভিত্তিক রাজনীতির অগ্রগতির বিষয়ে মতবিনিময় হয়।
ডিআর/বিএইচ

