Logo

রাজনীতি

পর্দার বিধান মেনেই রাজনীতি করে ইসলামী আন্দোলন

শহিদুল ইসলাম কবির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৪:৫৮

অ
পর্দার বিধান মেনেই রাজনীতি করে ইসলামী আন্দোলন

বরিশালে এক নারী সাংবাদিককে সংবাদ সম্মেলনে না ঢুকতে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, তারা ইসলামের পর্দার নিয়ম মেনেই রাজনীতি করে এবং এ নিয়মের ওপরই তারা থাকতে চায়।

শনিবার (৩ মে) দলটির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম কবির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ইসলামী আন্দোলন আল্লাহর হুকুমের বাইরে গিয়ে কোনো কর্মসূচি করে না। পর্দা ইসলামের ফরজ বিধান, তাই সংবাদ সম্মেলনেও তা মানা হয়।

শহিদুল ইসলাম কবির । ছবি : সংগৃহীত

তিনি জানান, বরিশালে দলের সিনিয়র নেতা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। তারপরও একজন নারী সাংবাদিক সেখানে উপস্থিত হতে চেয়েছিলেন। আয়োজকেরা তাকে অনুরোধ করেন, যেন তিনি পর্দার বিধান মেনে চলেন। কিন্তু তারপরও এ বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যম ভুলভাবে সংবাদ উপস্থাপন করেছে বলে দাবি করেন শহিদুল।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের নেতারা সাধারণত নারী উপস্থাপক বা আলোচক থাকলে টকশোতেও অংশগ্রহণ করেন না। এটি দলের স্থায়ী নীতির অংশ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমাদের দল পর্দা, নামাজ, রোজাসহ ইসলামী জীবনব্যবস্থা মেনেই রাজনীতি করে। আমরা কল্যাণ রাষ্ট্র গড়তে চাই। গণমাধ্যমকেও উচিত ইসলামের বিধান সম্মান করে সেই পথেই সহযোগিতা করা।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন