Logo

রাজনীতি

রাখাইন রাজ্যে মানবিক করিডোরের মাধ্যমে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা

ইসলামী আন্দোলন বাংলাদেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৭:০২

অ
রাখাইন রাজ্যে মানবিক করিডোরের মাধ্যমে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, বাংলাদেশে বর্তমানে ১৪-১৫ লাখ রোহিঙ্গা বসবাস করছে। মায়ানমারে চলমান গৃহযুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের মানবিক অবস্থা পর্যালোচনার প্রয়োজন রয়েছে, তবে মানবিক করিডোর প্রতিষ্ঠা নিয়ে গভীর সংশয় রয়েছে।

তিনি আরও বলেন, এমনটি হতে পারে যে, এর অন্তরালে ভিনদেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে, যা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

শনিবার (৩ মে) ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়োজিত দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, বর্তমানে দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নেই। বহু নির্বাচন অনুষ্ঠিত হলেও জনগণের মৌলিক সমস্যা সমাধান হয়নি।

তিনি জানান, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থার সক্ষমতা প্রমাণ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি। আগে স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করা দরকার

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন