Logo

রাজনীতি

সব খাত ধ্বংস করেছে আওয়ামী লীগ : সালাউদ্দিন আহমেদ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০০:০০

অ
সব খাত ধ্বংস করেছে আওয়ামী লীগ : সালাউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ গত ১৬ বছরে দেশের প্রতিটি খাত ধ্বংস করে দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া কিংবা ধর্ম—কোনো সেক্টরই রেহাই পায়নি।

শুক্রবার (১৬ মে) বিকেলে খুলনা প্রেসক্লাবে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ শুধু রাষ্ট্র নয়, সমাজ কাঠামোকে পর্যন্ত ভেঙে দিয়েছে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে তারা প্রহসনের নির্বাচন করে গণতন্ত্র হত্যা করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, সংবিধানকে পাশ কাটিয়ে যা ইচ্ছা তাই করেছে।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে একতাবদ্ধ করে জাতীয় ঐকমত্য গঠন করতে হবে। এই পথেই উত্তরণ সম্ভব।

বিএনপি নেতা বলেন, দুর্নীতি করে যারা টাকা বিদেশে পাচার করেছে, সেই অর্থের অর্ধেক দিয়েই বর্তমানের তুলনায় দ্বিগুণ শিক্ষা বাজেট এবং তিনগুণ স্বাস্থ্য বাজেট দেওয়া যেত।

তিনি আরও দাবি করেন, গত ১৬ বছরে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। ‘হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি;—উল্লেখ করেন তিনি।

৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি

দেশে সংস্কার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেন সালাউদ্দিন। তিনি বলেন, “আমরা আগে থেকেই ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছি। এটি আমাদের জন্য একটি মহাকাব্য। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করে এই ৩১ দফা বাস্তবায়ন করব।”

সেমিনারে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আন্দালিব রহমান পার্থ, স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সায়েম মোহাম্মদ, অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার, ড. তৌফিক জোয়ার্দার, শাহীন চৌধুরী প্রমুখ।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন