জমিয়ত সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী অসুস্থ, দোয়া কামনা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:১৬
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি আছেন।
শুক্রবার দিবাগত (১৬ মে) গভীর রাতে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য আজগর আলী হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করানো হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দেশবাসী ও বিশেষ করে জমিয়ত নেতাকর্মীদের নিকট তার সুস্থতার জন্য বিশেষ দোয়া কামনা করেছেন।
ডিআর/বিএইচ

