Logo

রাজনীতি

আগামীকালও নগর ভবনের সামনে অবস্থান করবে ইশরাক সমর্থকরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৭:০২

অ
আগামীকালও নগর ভবনের সামনে অবস্থান করবে ইশরাক সমর্থকরা

সোমবার পঞ্চম দিনের মত নগর ভবন অবরুদ্ধ করে আন্দোলন করছেন ইশরাক সমর্থকরা। ছবি : বাংলাদেশের খবর

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আগামীকাল মঙ্গলবার (২০ মে) নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন ইশরাক সমর্থকরা।

সোমবার (১৯মে) এ কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, আমরা আদালতের রায় পেয়েছি, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। তবুও কেনো আমাদের নেতা ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হচ্ছে না। এ তালবাহানা আমরা মেনে নেব না। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আমরা আবারও নগর ভবনের সামনে অবস্থান নেব। আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

এদিকে আজ পঞ্চম দিনের মত নগর ভবন অবরুদ্ধ করে আন্দোলন করছেন ইশরাক সমর্থকরা। এ সময় তারা গুলিস্তান ব্লকেড কর্মসূচি পালন করেন। এতে গুলিস্তানের আশপাশের রাস্তায় তীব্র যানজট দেখা যায়।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।

গেল ২৭ মার্চ আদালত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর, গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। ২৭ এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন