জরুরি যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার (২০ মে) দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, জরুরি এই সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত থাকবেন সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকরা।
যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব।
- এনএমএম/এটিআর

