জামায়াত আমির
বিদেশ থেকে সাপ্লাই দেওয়া রায়ে জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:৫৮
‘বিদেশ থেকে সরবরাহকৃত রায়ের ভিত্তিতে জামায়াত নেতাদের ফাঁসি কার্যকর করা হয়েছে’ বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৭) এটিএম আজহারের মুক্তির পর এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ডা.শফিকুর রহমান বলেন, হাসিনার শাসনামলে জামায়াত ভয়াবহ জুলুমের শিকার হয়েছে। সাজানো আদালত ও মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে ১১ জন নেতাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছিল একটি ক্যাংগারু কোর্ট। এই আদালতে জাতীয় বা আন্তর্জাতিক কোনো আইন মেনে মামলা পরিচালনা করা হয়নি। সংবিধান ও আইন ছিল উপেক্ষিত। আদালত পরিচালিত হতো বিশেষ কারো ইচ্ছা অনুযায়ী।
ডা. শফিকুর রহমান এ ঘটনাকে ‘ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, এটিএম আজহারুল ইসলাম এখন ন্যায়বিচার পেয়েছেন। কিন্তু আগে আটককৃতদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়নি।
- এনএমএম/এটিআর

