Logo

রাজনীতি

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বেশিরভাগ দল : সালাহউদ্দিন আহমেদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৯:২৭

অ
ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বেশিরভাগ দল : সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চেয়েছে বেশিরভাগ দল বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) সন্ধ্যায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে। সকল রাজনৈতিক দলের মতাদর্শ একরকম নয়। বিভিন্ন দলের মতাদর্শ ভিন্ন ভিন্ন। তারপরও সকল রাজনৈতিক দলের সাথে আমাদের ঐকমত্য গড়ে উঠবে। আমরা আশা করি একমাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব। বাকী সংস্কার পরে করা যাবে।’

তিনি আরও বলেন, ‘উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোর প্রস্তাবও দিয়েছি। আমরা জনগণের স্বার্থে  সকল ঐকমত্য গঠনে রাজি থাকব।’

ডিআর/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন বিএনপি প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন