Logo

রাজনীতি

যেসব ইস্যুতে মহাসমাবেশের ডাক দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৫:৫১

যেসব ইস্যুতে মহাসমাবেশের ডাক দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ

ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন প্রসঙ্গসহ দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। উপস্থিত থাকবেন দলের শীর্ষস্থানীয় জাতীয় নেতৃবৃন্দ, যারা সমসাময়িক রাজনৈতিক সংকট ও দলের অবস্থান তুলে ধরবেন।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১১টা থেকেই আঞ্চলিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তবে অনুষ্ঠানটি শুরু হবে বেলা ২টায়।

ডিআর/এএ


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন