Logo

রাজনীতি

প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন হাসিনা : শুভেন্দু অধিকারী

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০

অ
প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন হাসিনা : শুভেন্দু অধিকারী

ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার দেশত্যাগের পর থেকে সংখ্যালঘুদের ওপরে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে। সম্পর্কে টানাপোড়েনও বাড়ছে ভারতের সঙ্গে। এরকমই এক পরিস্থিতিতে শেখ হাসিনার হয়ে কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

শুভেন্দু  বলেন, ‘শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী। বাকিরা অবৈধ। অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাকে স্যালুট করে নিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে। বেছে বেছে হিন্দুদের ওপরে হামলা করা হচ্ছে। হিন্দুদের মন্দির, দোকান, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এদের থামানো তো দূরের কথা, মদত দিচ্ছে ড. ইউনূস সরকার। অথচ বাংলাদেশ ভারতের ওপরে নির্ভরশীল। ভারত পণ্য না পাঠালে ভাতকাপড় জুটবে না। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আঁধারে ডুববে বাংলাদেশ। কীভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি। তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে। এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। এই লড়াই ধর্মরক্ষার লড়াই।’

এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন