Logo

রাজনীতি

রাজনীতিতে যোগ দিলেন তাসনিম জারা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৪:২১

অ
রাজনীতিতে যোগ দিলেন তাসনিম জারা

স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কনটেন্ট বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি অর্জন করেছেন ডা. তাসনিম জারা। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক পদে যোগদানের মাধ্যমে এবার তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও পা রাখলেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এ কথা নিশ্চিত করেন তিনি। 

তাসনিম জারা তার পোস্টে লেখেন, আমি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এই প্রথম আমি কোনো রাজনৈতিক প্লাটফর্মের সাথে যুক্ত হচ্ছি, তাই সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে এই কমিটিতে আমি অনেক বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল ও সৎ মানুষকে পেয়েছি , যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন এবং ভবিষ্যতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তাদের সহকর্মী হতে পারা এবং দেশের জন্য একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। 

সবশেষে সবার পরামর্শ ও সমর্থনের অনুরোধ করে জনপ্রিয় এ চিকিৎসক বলেন, আমার জন্য কোনো পরামর্শ থাকলে দোয়া করে জানাবেন। ভুল করলে তাও ধরিয়ে দেবেন আর ভালো কিছু করলে উৎসাহ ও পরামর্শ দিয়ে পাশে থাকবেন।

ডা. তাসনিম জারা , যুক্তরাজ্যের ক্যামব্রিজ  একজন চিকিৎসক ও ‘সহায় হেলথ’-এর একজন সহপ্রতিষ্ঠাতা। বাংলাদেশ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ফলাফল নিয়ে ডিগ্রি সম্পন্ন করে বর্তমানে ক্যামব্রিজ  বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন। এছাড়াও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে মেডিক্যাল শিক্ষার্থীদের পড়ান তিনি।

উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময়ে’ আন্দোলনের সময় কেটে গেলে প্রাথমিক চিকিৎসা যেভাবে করবেন’ শিরোনামে ভার্চুয়ালি আন্দোলনকারীদের পাশে থেকে স্বাস্থ্যসেবা দেওয়ার কাজও করেছেন তাসনিম জারা। 

এফএটি/এমএইচইস 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন