Logo

রাজনীতি

আ.লীগ আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে : জামায়াত আমির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৬

অ
আ.লীগ আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে : জামায়াত আমির

আওয়ামী লীগ সরকার আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিস শূরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে একটা রোডম্যাপ দিতে হবে। বিগত সরকার আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে। সেগুলো আবার নতুন করে করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে ভোটার তালিকা করে প্রবাসীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।’

জামায়াত আমির বলেন, ‘দেশের মানুষ ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে পরোয়া করেন না। দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে, তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। তাদের ত্যাগের মর্যাদা দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিভিন্ন দেশে কারারুদ্ধ বাংলাদেশিদের মুক্ত করার ব্যাপারে সরকারের উদ্যোগী হতে হবে।’ 

তিনি বলেন, ‘গত ১৫ বছরে জাতির সব মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। অনেক প্রতিভাবান কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। গুম-খুনের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কাছে বিরোধী মতসহ কারও জীবনের কোনো নিরাপত্তা ছিল না। বয়স্ক মানুষও আওয়ামী লীগের জুলুম থেকে রেহাই পাননি। তবে সবচেয়ে বেশি জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামায়াতে ইসলামী।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন