Logo

রাজনীতি

ভারত আমাদের মারতে পারবে না, নিজেরাই মরবে : গয়েশ্বর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ২০:১৪

অ
ভারত আমাদের মারতে পারবে না, নিজেরাই মরবে : গয়েশ্বর

ভারত আমাদের মারতে পারবে না, নিজেরাই মরবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (১১ ডিসেম্বর) জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‌‘ভারত আমাদের পানিতে-ভাতে মারতে পারবে না; এতে তারা নিজেরাই মরবে। আমরা ভারতে না গেলে দেশের শতকোটি টাকা সাশ্রয় হবে। তাই ভিসা বন্ধ করায় ভারতকে স্বাগত।’ 

অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বাংলাদেশে অবৈধ যত ভারতীয় বাসিন্দা আছে, তাদের সবাইকে নিজ দেশে ফেরত পাঠাতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিএনপির চাইতে অন্য একটি দলকে বেশি প্রধান্য দেওয়ার চেষ্টা করছে। আন্দোলনের ফল সবাই ভোগ করতে পারে না, কয়েকজন তা ভোগ করে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার বিএনপির ১৬ বছরের আন্দোলন স্বীকার করে না। তারা শুধু জুলাই আন্দোলনের কথা বলে। তবে এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপিকেই।’ 

সরকারের অভিজ্ঞতার অভাব উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘বিরাজনীতিকরণের প্রক্রিয়া এখনো চলমান। এ সরকারের অভিজ্ঞতার বড়ই অভাব। বিএনপির আন্দোলন এখনো চলমান। সবাইকে সতর্ক থাকতে হবে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন