Logo

রাজনীতি

ভারতে গ্রেপ্তার আ.লীগের ৪ নেতা জামিনে মুক্ত

Icon

‍ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১১

অ
ভারতে গ্রেপ্তার আ.লীগের ৪ নেতা জামিনে মুক্ত

ছবি : সংগৃহীত

ভারতে গ্রেপ্তার হওয়া সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা জামিন পেয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের জোয়াই ডিস্ট্রিক্ট কারাগার থেকে মুক্তি পান তারা। 

জামিন পাওয়া নেতারা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, নগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াছ আহমদ জুয়েল, নগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও নগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন।

বিষয়টি নিশ্চিত করে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, মুক্তি পাওয়া নেতাদের সঙ্গে কথা হয়েছে। বর্তমানে তারা শিলংয়ে রয়েছেন।

এর আগে, গত রোববার (৮ ডিসেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

তখন জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ‘ধর্ষণের অভিযোগ পাওয়ার পর রোববার দুপুরে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের এই চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।’

ডিআর/এটিআর


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন