ছবি : সংগৃহীত
যুক্তরাজ্য সফর শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশে ফিরছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছাবেন বলে জানা গেছে।
তার দেশে ফেরার বিষয়টি বুধবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বিএনপি মহাসচিব লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন বিএনপির নেতারা তাকে বিদায় জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকায় পৌঁছবেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দেশে ফিরে বিকেল ৩টায় নয়াপল্টনে দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
এর আগে, গত ৩০ নভেম্বর নিজ স্ত্রীর চিকিৎসাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে যান মির্জা ফখরুল।
এমবি/এটিআর

