Logo

রাজনীতি

সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন বিএনপি নেতার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১১:৫৩

সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন বিএনপি নেতার

ছবি : সংগৃহীত

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করা হয়েছে। মামলার বাদী বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলার আবেদন করেন তিনি।

তানভীর সিরাজ অভিযোগ করে বলেন, ‘অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু সারজিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।’

তিনি আরও জানান, এরইমধ্যে জিএমপি কমিশনার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছেন। “তাই দলের নির্দেশনায় আমি বাদী হয়ে মানহানির জন্য ক্ষতিপূরণের মামলা করেছি। আশা করি ন্যায় বিচার পাবো,” বলেন তানভীর সিরাজ।

এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি বিএনপি সারজিস আলম মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন