Logo

রাজনীতি

মির্জা ফখরুলের শারীরিক অবস্থা স্থিতিশীল

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১১:১২

মির্জা ফখরুলের শারীরিক অবস্থা স্থিতিশীল

ছবি : সংগৃহীত

একদিন আগে থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর হঠাৎ অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। 

বুধবার (২০ আগস্ট) সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে মির্জা ফখরুল মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে রাত ১১টা পর্যন্ত গুলশানে বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অসুস্থ হয়ে পড়লে তাকে রাত ১টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ১৩ মে চোখের চিকিৎসার জন্য মির্জা ফখরুল স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংকক যান। পরদিন ১৪ মে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে তার বাঁ চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকের পরামর্শে তিনি তখন দুই সপ্তাহেরও বেশি সময় বিশ্রামে ছিলেন।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন