Logo

রাজনীতি

নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি এবি পার্টির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৯:৫৪

নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি এবি পার্টির

নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি এবি পার্টির। ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মানা ও রক্ষায় ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়াসহ ৯ দফা দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বুধবার (২০ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি জানান দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এবি পার্টির ৯ দফা দাবির মধ্যে আরও রয়েছে- 

নির্বাচনী ব্যয় কমানো ও অহেতুক উত্তেজনাপূর্ণ জনসমাগম নিরুৎসাহিত করার লক্ষ্যে রিটার্নিং অফিসারের উদ্যোগে সকল প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারণা পরিচালনা।

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নির্বাচনে পিআর পদ্ধতি অনুসরণ না করলে উচ্চকক্ষের ব্যবস্থা না রাখা এবং সেক্ষেত্রে নিম্নকক্ষে ন্যূনতম ১০০ আসনে ভোটের সংখ্যানুপাতিক ব্যবস্থা প্রণয়ন।

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের প্রবাসে থেকে ভোটাধিকার প্রদানের অধিকার নিশ্চিত এবং দ্বৈত নাগরিকদের জাতীয় ও স্থানীয় সকল নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা।

ভোটকেন্দ্রগুলোকে প্রার্থীদের প্রভাবমুক্ত রাখতে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্রের বর্তমান সংখ্যা হ্রাস এবং বড় মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান, স্টেডিয়াম, খেলার মাঠ ইত্যাদি স্থানসমূহে ভোটকেন্দ্র স্থাপন এবং মডেল নির্বাচনী ক্যাম্পেইন গাইডলাইন প্রণয়ন।

নির্বাচন কমিশনের আয়োজনে প্রার্থীদের মধ্যে সরাসরি বিতর্ক (Public Debate) আয়োজনের ব্যবস্থা রাখা।

নির্বাচন কমিশনকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো।

শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে তরুণ ভোটারদের জন্য বিশেষ প্রচারাভিযান এবং শিক্ষামূলক প্রোগ্রামের আয়োজন করা।

শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে তরুণ ভোটারদের জন্য বিশেষ প্রচারাভিযান এবং শিক্ষামূলক প্রোগ্রামের আয়োজন করা।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন