Logo

রাজনীতি

বিজয় দিবসে মোদির পোস্ট, প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩

অ
বিজয় দিবসে মোদির পোস্ট, প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত

বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্ট শেয়ার করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ। 

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে তিনি পোস্টটি শেয়ার করে লেখেন, ‘এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদি দাবি করেছে, এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন।’


হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি ‘

পোস্ট শেয়ার করে তিনি আরও বলেন, ‘ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।‘

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন