এনসিপি নেতা হান্নান মাসউদ বিয়ে করছেন বাগছাস নেত্রীকে
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬
ছবি : সংগৃহীত
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সেরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের বাগদান সম্পন্ন হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে করা এক পোস্টে বাগদানের বিষয়টি নিশ্চিত করেন হান্নান মাসউদ।
সেখানে তিনি লেখেন, ‘আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় (সূরা আন-নাবা, আয়াত ৮)। আলহামদুলিল্লাহ ❣️।’
এর আগে গত ২৮ ফেব্রুয়ারী জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন শ্যামলী সুলতানা জেদনী। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ পদে ছিলেন।
ডিআর/এএ

