শাপলা প্রতীকের বিষয়ে ছাড় দেবে না এনসিপি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শাপলা প্রতীকের বিষয়ে এনসিপি কোনো ছাড় দেবে না।
সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তিনটি প্রতীক চেয়েছি— শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলা— যাতে একটি প্রতীক আমাদের দেওয়া হয়। আমরা নিবন্ধনের সকল শর্ত পূরণ করেছি। আশা করি শাপলা প্রতীকসহ আমাদের নিবন্ধন পাওয়া যাবে।’
এ সময় তিনি উল্লেখ করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের রাজনৈতিক মানচিত্রে বৈধ ও সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতীকের বিষয়ে কোনো আপস করবে না।
এসআইবি/এমএইচএস

