Logo

রাজনীতি

এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে নাটক দেখেছে : সারজিস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৭

এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে নাটক দেখেছে : সারজিস

সারজিস আলম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক না পাওয়ার বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সচিব সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে। 

আখতার আহমেদ বলেন, ‘আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।’

সচিবের এমন বক্তব্যের পর সারজিস আলম তার এক ফেইসবুক পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ইলেকশন কমিশন সচিব নিজেই বলেছেন-মার্কার তালিকায় শাপলা নেই, তাই তারা দিতে পারছে না। অর্থাৎ কোনো আইনগত বাধা নেই, বরং তালিকায় না থাকার কারণেই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না।;

সারজিস আলম প্রশ্ন রেখে বলেন, ‘যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম, শাপলা মার্কা চাই। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কার কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে নাটক দেখেছে, নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে?’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সকল ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে-অন্য কোনো অপশন নেই। নাহলে কোন নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব।’

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশন সারজিস আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন