Logo

রাজনীতি

জামায়াতের লোগো পরিবর্তনের কারণ কী? সেক্রেটারি জেনারেল যা বললেন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭

জামায়াতের লোগো পরিবর্তনের কারণ কী? সেক্রেটারি জেনারেল যা বললেন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু সৌজন্য সাক্ষাতের করেন। তখন সেখানে জাতীয় পতাকার আদলে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়।

কেন লোগো পরিবর্তন করা হচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। তবে আগের লোগো কখনো অফিসিয়ালি ব্যবহার করিনি আমরা। বিভিন্ন গণমাধ্যমে ব্যবহার করা হতো।’

আব্দুল হালিম বলেন, ‘আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে কোন লোগোটি ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। আজকের এই লোগো ভুলবশত ছবিতে চলে আসছে। আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে।’

তিনি আরও বলেন, ‘লোগো নিয়ে আমাদের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে সেটি আমাদের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।’

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন