নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৭
ছবি : সংগৃহীত
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ নেতা মো. জহির উদ্দিন চৌধুরী টিপুকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ।
জানা যায়, গ্রেপ্তার জহির হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাকির মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত নূরুল আবছার চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গত আগস্ট মাসে জোবরা গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, জহিরের বিরুদ্ধে এ পর্যন্ত হওয়া সব মামলা খতিয়ে দেখা হচ্ছে।
এএ

