Logo

রাজনীতি

আবরার ফাহাদকে বীর প্রতীক ঘোষণা করার দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৪:৪১

আবরার ফাহাদকে বীর প্রতীক ঘোষণা করার দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রতীক শহীদ আবরার ফাহাদ স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আইসিএবি মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান-এর সঞ্চালনায় গত ৭ অক্টোবর মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কেন্দ্রীয় সভাপতি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে তার নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০২১ সালের ডিসেম্বরে আদালত ২৫ জন আসামির মধ্যে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে, যা পরবর্তীতে হাইকোর্টও বহাল রাখে। তবুও দুঃখজনকভাবে চার বছর পার হলেও এখনো সেই রায় কার্যকর হয়নি।

তিনি আরো বলেন, আবরার ফাহাদ বাংলাদেশের তরুণ প্রজন্মের বিবেক, সাহস, মতপ্রকাশের স্বাধীনতা বিদেশি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রতীক। তার হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকর না হলে ভবিষ্যতে এমন জঘন্য অপরাধ করার সাহস পাবে দেশবিরোধী অপশক্তি। তাই অবিলম্বে আবরার ফাহাদ হত্যার রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আবরার ফাহাদকে বীর প্রতীক হিসেবে ঘোষণা করা সময়ের দাবি। তার আত্মত্যাগ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার দৃষ্টান্ত। পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা, র‍্যাগিং, দমননীতি ও মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করার সংস্কৃতি দূর করে একটি নিরাপদ ও মানবিক পরিবেশ গড়ে তুলতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে, ন্যায়বিচারের দাবিতে সকল শান্তিপূর্ণ ও আইনসম্মত আন্দোলনে তারা সর্বোচ্চ ভূমিকা রাখবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি-আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত কার্যকর করুন এবং আবরারকে বীর প্রতিক হিসেবে ঘোষণা করে তার আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠা করুন।

ডিআর/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন