জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে মির্জা ফখরুল-সালাহউদ্দিন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৬:২৯
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন জাতীয় ঐক্যমত্য কমিশনের অফিসে তারা পৌঁছেছেন।
ইতোমধ্যে অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিআর/এমবি

