Logo

রাজনীতি

রাজধানীতে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ২১:৩৮

অ
রাজধানীতে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১

ছবি : সংগৃহীত

রাজধানীতে সমন্বয় সভা চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন আহত হয়েছেন। 

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, কনভেনশন সেন্টারের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। ওই সময় দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতা-কর্মীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বংশাল থানার কর্মী মোহাম্মদ ইউসুফ আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমকে বলেন, ‘ ২টি থানার কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তাদের থামাতে গিয়েছিল অনেকে। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।’

এএ


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন