Logo

রাজনীতি

নির্বাচন কমিশনের নীতিমালাটা দেখতে চাই : হাসনাত

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৬:৪১

নির্বাচন কমিশনের নীতিমালাটা দেখতে চাই : হাসনাত

ছবি : বাংলাদেশের খবর

কোনো ব্যক্তির মান্ধাতা আমলের চিন্তা নিয়ে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান চলতে পারে না, আমরা নির্বাচন কমিশনের নীতিমালাটা দেখতে চাই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

দলটির বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফরে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পিরোজপুরে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাসনাত অব্দুল্লাহ বলেন, ‘কোনো ব্যক্তির মান্ধাতা আমলের চিন্তা নিয়ে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান চলতে পারে না, আমরা নির্বাচন কমিশনের নীতিমালাটা দেখতে চাই। আমরা বার বার বলে আসছি নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয়, সেই সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই। কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয়নি নাই তা কিন্তু স্পষ্ট করা হয় নাই। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করেনি। ’

তিনি বলেন, ‘আবার গতকাল দেখলাম যে শাপলার কলিকে অন্তর্ভুক্ত করেছে এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করেছে সেটা স্পষ্ট নয় আমাদের কাছে। সেজন্য আমরা বারবার যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে চলতে পারে না। তাদের নীতিমালা থাকতে হবে। এটা জনগণের প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালার ভিত্তিতেই চলতে হবে।’

হাসনাত আরও বলেন, ‘যেই নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করে না আবার যে নীতিমালার ভিত্তিতে তারা বাদ দিয়ে দেয় এই নীতিমালাটা আমাদেরকে দিতে হবে এবং এই বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবুসাঈদ মুসা। সমন্বয়সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

  • সৈয়দ বশির আহম্মেদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন