Logo

রাজনীতি

বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১০:১৬

বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে। রোববার (২ নভেম্বর) বিকেল ৩টায় নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার রাতে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে থাকবেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ও পলিসি অ্যান্ড রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠকে শাপলা প্রতীকসহ নির্বাচন কমিশনের নিবন্ধন, মনোনয়ন ও নির্বাচনি প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ন্যায্য প্রতিযোগিতা, প্রতীকের ব্যবহার ও প্রার্থিতা যাচাইয়ের মানদণ্ড নিয়েও তারা সিইসির সঙ্গে মতবিনিময় করবেন।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশন সিইসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন