Logo

রাজনীতি

রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’ সম্পর্কে যা জানানো হলো

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৪

অ
রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’ সম্পর্কে যা জানানো হলো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি। 

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। এটি জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা নিশ্চিত করতে চাই, এ ধরনের কোনো নাম নিয়ে আলোচনা কিংবা সিদ্ধান্ত আমাদের মধ্যে হয়নি। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন