Logo

রাজনীতি

নিবন্ধন ফিরে পেল জাগপা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৫:৫৬

নিবন্ধন ফিরে পেল জাগপা

ছবি : সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে আবারও নিবন্ধন ফিরে পেয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ইসির জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাইকোর্টের রায়ের ভিত্তিতে জাগপার নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনটি জারি করা হয়।

জানা গেছে, ২০০৮ সালের ২০ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন লাভ করেছিল জাগপা। তবে এক দশক পর ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। পরে এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের রায়ে হাইকোর্ট ২০২৫ সালের ১৯ মার্চ ইসির সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে।

নিবন্ধন ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল, কিন্তু রাজনীতি বন্ধ করতে পারেনি। আমরা ধৈর্যের সঙ্গে দেশের পক্ষে রাজনীতি করেছি। সত্যের জয় হয়েছে, আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও লড়াকু সৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘বন্ধুপ্রতিম সকল রাজনৈতিক দল এবং যারা আমাদের জন্য দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন