Logo

রাজনীতি

আরপিও সংশোধনের বিরোধিতা করে ইসিকে ১২ দলীয় জোটের চিঠি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৮:৩২

আরপিও সংশোধনের বিরোধিতা করে ইসিকে ১২ দলীয় জোটের চিঠি

ছবি : সংগৃহীত

জোট হলেও নিজ দলের প্রতীকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের তীব্র বিরোধিতা করেছে ১২ দলীয় জোট।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিবসন ১২ দলের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত চিঠি জমা দেন।

চিঠিতে বলা হয়েছে, আরপিওতে জোটগত নির্বাচনেও প্রতিটি দলকে নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার খর্ব করবে। দীর্ঘদিন ধরে প্রচলিত পদ্ধতিতে জোটের শরিকরা একে অপরের প্রতীক ব্যবহার করে নির্বাচনে অংশ নিয়ে আসছে— এতে কোনো সমস্যা হয়নি।

১২ দলীয় জোট অভিযোগ করেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। তারা আরপিওর ২০ অনুচ্ছেদে পূর্বের বিধান বহাল রাখার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে বিএনপিও একই দাবিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী আরপিও সংশোধনের প্রস্তাব সরকারকে পাঠিয়েছে ইসি। বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে।

এসআইবি/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন