Logo

রাজনীতি

‘সমঝোতায় কাঙ্ক্ষিত আসন না পেলে এককভাবে নির্বাচন করবে জমিয়ত’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৫:১১

‘সমঝোতায় কাঙ্ক্ষিত আসন না পেলে এককভাবে নির্বাচন করবে জমিয়ত’

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি ও নির্বাচন উপকমিটির আহবায়ক মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, ‘জোট হলেও আছি, না হলেও আছি। তাই জমিয়ত এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। আমরা নির্বাচনি সমঝোতার জন্য যে তালিকা প্রস্তুত করেছি, লড়াই করে জিতে আসার জন্যই করেছি। যদি সেই কাঙ্ক্ষিত আসনগুলোতে কারো সাথে সমঝোতা না হয়, তাহলে এককভাবেই লড়ব ইনশাআল্লাহ। আমরা বর্তমানে কারো সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জোটে নেই। হ্যাঁ! দেশ-জাতির কল্যাণে প্রদত্ত আমাদের কোন বক্তব্য কারো বক্তব্যের সাথে মিলে যেতে পারে সেটি ভিন্ন কথা। এ নিয়ে কোন কোন ভাইয়েরা নানাভাবে ট্রল করে, করুক। যে এগুলো বলবে তার আমলের জবাবদিহিতা তাকেই করতে হবে।’

আজ রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘রাজনীতিতে শেষ কথা নেই’ বলে একটা কথা প্রচলিত আছে। এছাড়া রাজনীতিতে কেউ স্হায়ী শত্রুও নেই, স্হায়ী বন্ধুও নেই। তবে নীতি-আদর্শের ক্ষেত্রে কোন আপোষ করা সম্ভব নয়। জমিয়ত সেই নীতিই লালন করে। তবে আমরা অন্তর থেকে চাই, দীনের ক্ষেত্রে বিশ্বস্ত বা ক্ষতির সম্ভাবনা নাই এবং দেশ-জাতির ক্ষেত্রে আস্হা রাখা যায় এমন শক্তি রাষ্টীয় ক্ষমতায় আসুক।’

আইএইচ/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন