Logo

রাজনীতি

ছাত্রজীবনের রাজনীতি নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৫০

ছাত্রজীবনের রাজনীতি নিয়ে মুখ খুললেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রজীবনের রাজনীতি ও স্বাধীনতা পরবর্তী সময়ের সংগ্রামের স্মৃতি তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি জানান, ছাত্রজীবন থেকেই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ফেসবুকে দেওয়া ওই পোস্টে লিখেছেন, ‘আমি ছাত্রজীবনে রাজনীতি করেছি, ১৯৬৯ সালের আন্দোলনে ছিলাম সরাসরি জড়িত। আমার পরিবার রাজনীতি করলেও নিজের যোগ্যতায় নিজের জায়গা নিজে করে নিতে চেয়েছি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও শুরু রুট লেভেল থেকে।’

মির্জা ফখরুল লিখেছেন, ‘আজ ঠাকুরগাঁওয়ের ওয়াহিদের স্ট্যাটাস দেখে মনে পড়েছে সে দিনগুলো। ওয়াহিদ তখন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়ত। সরকারি চাকরি ছেড়ে ঠাকুরগাঁও পৌরসভার সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নের জন্য পৌর চেয়ারম্যান হিসাবে নির্বাচনে দাঁড়িয়ে ছিলাম এবং আল্লাহর রহমতে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম।

সবশেষ বিএনপির মহাসচিব লিখেছেন, ‘ওয়াহিদকে ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। ১৯৮৮ সালের পৌরসভার নির্বাচনে আমার প্রতীক ছিল সাইকেল।’

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন