Logo

রাজনীতি

কারাগারে খালেদা জিয়াকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে : রিজভী

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৪

কারাগারে খালেদা জিয়াকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে : রিজভী

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। তার চিকিৎসায় অবহেলা করা হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে এসে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করেছিল ফ্যাসিস্টরা। পায়ে হেঁটে তিনি কারাগারের মধ্যে গিয়েছিলেন। কিন্তু সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। তার চিকিৎসা নিতে দেওয়া হয়নি। তাকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। তার খাবার এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে।

তিনি বলেন, যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভেতর যেতে দেখেছি। সেই নেত্রী হুইলচেয়ারে করে বের হলেন। দিনের পর দিন হাসপাতালে থাকলেন। কেন? এর মধ্যে অশুভ কারসাজি রয়েছে। এর মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সব চক্রান্ত হয়েছে।

বিএনপির এ নেতা বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেওয়া তার অঙ্গীকার ও তার দেখানো পথ ধরেই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শ ধারণ করেই এগিয়ে যাবেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন