Logo

রাজনীতি

একমাত্র বিএনপিই পারবে অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে : তারেক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৭

অ
একমাত্র বিএনপিই পারবে অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে : তারেক

একমাত্র বিএনপিই অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে পারবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বোরবার (২৮ ডিসেম্বর) দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ভিডিও বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক ভাবে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার সংগ্রামে নেতৃত্ব দিতে একমাত্র বিএনপিই পারবে। কারণ ইতিহাসে বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র এবং নারীদের অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা।’

দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘৫ আগস্টের আগপর্যন্ত আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত করা। সে ক্ষেত্রে দেশের মানুষের ঐক্য ও দলমত নির্বিশেষে অংশগ্রহণের মাধ্যমে তা সফল হয়েছে। সবার ঐক্যে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু এখন আমাদের সংগ্রাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার। একই সাথে দেশ গড়ার সংগ্রামও শুরু হয়েছে।’

জেএন/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন