Logo

রাজনীতি

জামায়াত আমির

১২ তারিখের নির্বাচন বস্তাপচা রাজনীতির কবর রচনার নির্বাচন

Icon

মেহেদী হাসান, জামালপুর

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩১

১২ তারিখের নির্বাচন বস্তাপচা রাজনীতির কবর রচনার নির্বাচন

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : বাংলাদেশের খবর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন ১৪ শ’ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে হওয়া নির্বাচন। এই নির্বাচন আয়নাঘরের অবসানের নির্বাচন। এই নির্বাচন বস্তাপচা রাজনীতির কবর রচনার নির্বাচন।’

তিনি বলেন, ‘নির্বাচনে দুইটি ভোট। প্রথম ভোট হ্যাঁ এর পক্ষে। হ্যাঁ জিতলে বাংলাদেশ জিতবে। হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী। অনেকেই আছে, হ্যাঁ বলে না, আবার না ও বলে না।’

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর জেলা জামায়াতের আয়োজিত নির্বাচনী সভায় জামায়াতের আমির এসব কথা বলেন।

জনসভায় জামায়াতের আমির বলেন, কিছু দল তারা হ্যাঁ ভোটের ব্যাপারে কিছু বলতে চান না। আমরা বিনয়ের সাথে জানতে চাই, আমরা হ্যাঁ নাকি না তা ভালো করে বলেন। আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে বলেন কেন। না বললে সেটিও ভালো করে বলেন। ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।

তিনির আরও বলেন, জামালপুরে ৫টি আসনের সেবক হিসেবে জয়ী করতে হবে। ১৮ কোটি মানুষের বিজয় হলেই জামায়াতে ইসলামীর বিজয় হবে। দুর্নীতি করবো না, চাঁদা তুলতে দিবো না। ক্ষমতা যাওয়া ছোট্ট কথা নয়, এটি দায়িত্বের বোঝা।

তিনি আক্ষেপ করে বলেন, আমাদের মহিলাদের গায়ে হাত তুলছে অনেক জায়গায়। আমরা চাই, যে যার মতো বক্তব্য নিয়ে জনগণের কাছে যাক। যদি কোনো দুর্বৃত্ত কোনো ধরনের অপমান বা ধমক দেওয়ার চেষ্টা করে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। এদের চোখে চোখ রেখে কথা বলবেন।

এসময় আরও বক্তব্য রাখেন জামায়াতের সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এসএম ফরহাদ, জেলা জামায়াতের আমির মাও. মোহাম্মদ আব্দুস সাত্তার ও জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল এডভোকেট আব্দুল আওয়াল।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর