Logo

রাজনীতি

১২ ফেব্রুয়ারি নির্ধারণ হবে দেশের গতিপথ : মিন্টু

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৬

১২ ফেব্রুয়ারি নির্ধারণ হবে দেশের গতিপথ : মিন্টু

ছবি : বাংলাদেশের খবর

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারিই নির্ধারণ করবে দেশের গতিপথ।

দেশ গভীর সংকটে রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, এ সংকট থেকে উত্তরণে আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের বিকল্প নেই।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উকিলবাড়ির দরজায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একমাত্র বিএনপিই পারে দেশকে এ সংকট থেকে উত্তরণের পথ দেখাতে। তারেক রহমানই এ মুহূর্তে দেশ পরিচালনার দক্ষ ও যোগ্য নেতা। সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করে মিন্টু বলেন, বিএনপিই দেশে বহুদলীয় গণতন্ত্র ও সব ধর্ম-বর্ণের মানুষের অধিকারের প্রবক্তা।

শুধু ভোট দেওয়াই নয়, ভোট গণনা করে প্রণয়নপত্র নিয়ে কেন্দ্র থেকে ফিরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমেই জনগনের ১৬ বছরের ভোটাধিকার প্রয়োগ না করতে পারার আক্ষেপ মিটবে।

পথসভায় আবদুল আউয়াল মিন্টু গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের জন্য ‘ধানশীর্ষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও উন্নয়ন করতে হলে এ মুহূর্তে বিএনপির বিকল্প নেই।

এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এসব এলাকার সব সমস্যা সম্পর্কে তিনি অবগত। তার কাছে সবাই সমান সুযোগ-সুবিধা পাবেন। ‘ধানশীর্ষে’ ভোট দিয়ে তাকে বিজয়ী করলে এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে তিনি কাজ করবেন।

এছাড়া, দিনব্যাপী তিনি তাকিয়া বাজার, কাজিরহাট, বড় ঈদগাহ, আড়কাইম, বকুলতলা, গুনক ঈদগাহ, বসাকগ্রাম, উকিলবাড়ির দরজা, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূঁঞাবাড়ির দরজা, বক্তারমুন্সি বাজার, লকুর দোকান ও মঙ্গলকান্দি দীঘিরপাড় বাজার এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেন।

এসব কর্মসূচিতে কেন্দ্রীয় মহিলা দল নেত্রী অ্যাডভোকেট শাহনা আক্তার শানু, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, বিএনপি নেতা মনোয়ার হোসেন দুলাল, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা, সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ, সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ছলিম উল্লাহ মেজবাহ, নির্বাচনী আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটির সদস্য অ্যাডভোকেট শহীদুল আলম ইমরান উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

এম. এমরান পাটোয়ারী/এআরএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর