Logo

রাজনীতি

‘দিল্লীর দাস কোনো দলের কথা দেশের রাজনীতিতে গুরুত্ব বহন করে না’

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের আসিফ মাহমুদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫

‘দিল্লীর দাস কোনো দলের কথা দেশের রাজনীতিতে গুরুত্ব বহন করে না’

‘জাতীয় পার্টি না ভোটের পক্ষে প্রচারণা করছে ও নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই’ এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘দিল্লীর দাস কোনো দলের কথা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব বহন করে না।  জামায়াত, বিএনপি ও এনসিপিসহ সকল গুরুত্বপূর্ণ দল হ্যাঁ ভোটের পক্ষে আছে। দিল্লির দাস কোনো রাজনৈতিক দল কী বলল না বলল তাতে কিছু যায় আসে না।’ 

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের পীরগন্জের বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথোপকথনে তিনি এসব কথা বলেন। 

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে জনমত গঠনের জন্য সারাদেশে পদযাত্রা শুরু করেছি। এই কারণেই আজকে রংপুরে এসে প্রথমেই আবু সাঈদের কবর জিয়ারত করতে আসছি। আমরা ত্রিশ আসনে নির্বাচনে প্রার্থী দিলেও দুইশত সত্তুর আসনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অ্যাম্বাসেডর নিয়োগ করেছি। সুতরাং আমরা তিনশ আসনেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি।’ 

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে  আসিফ মাহমুদ বলেন, ‘একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের একটা উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। আমরা এইসব বিষয় পর্যবেক্ষণ করছি। যদি কোনো ষড়যন্ত্রমূলক নির্বাচন করার চেষ্টা করে, তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।’ 

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে আরও উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, উত্তরাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা ও সাকিব মাহদী, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এইচকে/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আসিফ মাহমুদ জাতীয় পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর