Logo

রাজনীতি

একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায় : মির্জা ফখরুল

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৮

একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায় : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বাংলাদেশের খবর

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্ব। তবে একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলব।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে, একটি ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ করে দিয়েছে। আমাদেরকে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাবার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার সুযোগ করে দিয়েছে। এটা কিন্তু খুবই জরুরি।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। একাত্তরই আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে।

নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আবু সালেহ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর