আজ ৩ জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত আমির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭
নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গ ও টাঙ্গাইল সফর করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি কুড়িগ্রাম, লালমনিরহাট ও টাঙ্গাইল জেলায় আয়োজিত তিনটি পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে আজ বক্তব্য দেবেন।
জামায়াতে ইসলামীর মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে, জামায়াতের আমিরের আজকের প্রথম জনসভাটি অনুষ্ঠিত হবে কুড়িগ্রামে বেলা ১১টায়। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি লালমনিরহাট ও নীলফামারীর সংযোগস্থল তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন।
উত্তরবঙ্গের কর্মসূচি শেষ করে ডা. শফিকুর রহমান বিকেলে টাঙ্গাইলে পৌঁছাবেন। সেখানে বিকেল ৩টায় টাঙ্গাইল পৌর উদ্যান মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য দেবেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রচারণায় জামায়াত আমির এই সাংগঠনিক সফর করছেন।
এমএইচএস

